শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অর্থনীতি

শেয়ারবাজারের উত্থানে বিশ্বজুড়ে নতুন লাখপতি প্রায় ২০ লাখ

Sub Editor

৬ জুন ২০২৬, ০৭:০৮
শেয়ারবাজারের উত্থানে বিশ্বজুড়ে নতুন লাখপতি প্রায় ২০ লাখ

বিশ্বব্যাপী শেয়ারবাজারে বড় ধরনের উত্থানের প্রভাবে গত বছর প্রায় ২০ লাখ মানুষ নতুন করে লাখপতির তালিকায় যুক্ত হয়েছেন। একই সময়ে সাধারণ ধনীদের তুলনায় অতিধনী ব্যক্তিদের সম্পদের প্রবৃদ্ধি হয়েছে আরও দ্রুতগতিতে।


সম্প্রতি প্রকাশিত ক্যাপজেমিনি ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে লাখপতির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।


প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিশ্বব্যাপী লাখপতির সংখ্যা ৭ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ কোটি ৫৩ লাখে পৌঁছেছে। একই সময়ে তাদের মোট সম্পদের পরিমাণও ৮ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে। বাংলাদেশি হিসাবে যার পরিমাণ প্রায় ৯৮ লাখ ৩০ হাজার কোটি ডলার। গত পাঁচ বছরের মধ্যে এটিই সবচেয়ে দ্রুতগতির প্রবৃদ্ধি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।


গবেষণায় লাখপতি হিসেবে এমন ব্যক্তিদের বিবেচনা করা হয়েছে, যাদের বিনিয়োগযোগ্য সম্পদের পরিমাণ কমপক্ষে ১০ লাখ ডলার। তবে এ হিসাবের বাইরে রাখা হয়েছে ব্যক্তিগত বাসস্থান, ব্যবহার্য সামগ্রী ও সংগ্রহে থাকা মূল্যবান জিনিসপত্র।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাধারণ লাখপতিদের তুলনায় অতিধনীদের সম্পদ বৃদ্ধির হার ছিল বেশি। বিশেষ করে যাদের বিনিয়োগযোগ্য সম্পদের পরিমাণ ৩ কোটি ডলার বা তার বেশি, সেই শ্রেণির মানুষের সংখ্যা ও সম্পদ—দুইই উল্লেখযোগ্যভাবে বেড়েছে।


২০২৫ সালে অতিধনীদের সংখ্যা ৯ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় আড়াই লাখে দাঁড়িয়েছে। একই সময়ে তাদের মোট সম্পদের পরিমাণ বেড়েছে ৯ দশমিক ৭ শতাংশ। যদিও বিশ্বজুড়ে মোট লাখপতিদের মধ্যে এদের সংখ্যা মাত্র ১ শতাংশ, তবু বিশ্বের মোট লাখপতিদের সম্পদের ৩৫ শতাংশই নিয়ন্ত্রণ করছেন এই অতিধনীরা।


অঞ্চলভিত্তিক হিসাবে লাখপতি বৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত বছর নতুন করে ৭ লাখ ৩০ হাজার লাখপতি তৈরি হয়েছে। ফলে সেখানে মোট লাখপতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ লাখ ৩০ হাজারে।


এদিকে এশিয়াতেও লক্ষণীয় প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৫ সালে এশিয়ায় লাখপতির সংখ্যা ৯ দশমিক ৪ শতাংশ বেড়ে ৮৩ লাখ ৭০ হাজারে পৌঁছেছে। এতদিন এ অঞ্চলে চীনকে প্রধান চালিকাশক্তি হিসেবে দেখা হলেও এবার দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান এগিয়ে রয়েছে।


প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে ৭৬ শতাংশ প্রবৃদ্ধি এবং তাইওয়ানের সেমিকন্ডাক্টর ও চিপ খাতের শেয়ারের দাম বাড়ায় এ পরিবর্তন এসেছে।


অন্যদিকে ইউরোপে লাখপতির সংখ্যা বেড়েছে সাড়ে ৬ শতাংশ। তবে লাতিন আমেরিকায় এ প্রবৃদ্ধি ছিল মাত্র দশমিক ৩ শতাংশ। মধ্যপ্রাচ্যে আবার লাখপতির সংখ্যা ১ দশমিক ৪ শতাংশ কমেছে।


নিত্যপণ্যের বাজারে চড়া সুর: ফার্মের ডিমের ডজন ১৫০ টাকা, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

নিত্যপণ্যের বাজারে চড়া সুর: ফার্মের ডিমের ডজন ১৫০ টাকা, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

ঢাকা, ২৬ আগস্ট: নিত্যপণ্যের বাড়তি বাজারে ফার্মের ডিমের দাম অস্বাভাবিক চড়া থাকায় প্রোটিনের দৈনিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। গত দুই সপ্তাহ ধরে রাজধানীর খুচরা বাজারগুলোতে...

৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়ে নতুন ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ জারি

৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়ে নতুন ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ জারি

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক: দেশে সর্বোচ্চ ৩৭৫ সিসি (কিউবিক সেন্টিমিটার) ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ তৈরি (সিবিইউ) মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়ে ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ জারি করেছে সরকার। পূর্বের...

টানা দরপতনে শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন কমে ৫০০ কোটির ঘরে

টানা দরপতনে শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন কমে ৫০০ কোটির ঘরে

অর্থনীতি ডেস্ক: কিছুতেই দরপতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক...

গোলাপি বাসের পরিসর বাড়াতে ৩,৫৪৬ কোটি টাকার বৈদেশিক ঋণ খুঁজছে সরকার

গোলাপি বাসের পরিসর বাড়াতে ৩,৫৪৬ কোটি টাকার বৈদেশিক ঋণ খুঁজছে সরকার

অর্থনীতি ডেস্ক: নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া ‘গোলাপি বাস’ সেবার পরিসর আরও বড় করার উদ্যোগ নিয়েছে সরকার। সম্পূর্ণ নারী পরিচালিত এই সেবাকে ছড়িয়ে দিতে এবং পরিবেশবান্ধব...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক