শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

সবুজ সাতক্ষীরার স্বপ্নে বন্ধুসভার বৃক্ষরোপণ

Sub Editor

২২ আগস্ট ২০২৬, ০৬:৫৪
সবুজ সাতক্ষীরার স্বপ্নে বন্ধুসভার বৃক্ষরোপণ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।


আকাশে মেঘের ঘনঘটা, তবু থেমে নেই তরুণদের পথচলা। এক হাতে সবুজের চারা, অন্য হাতে স্বপন আর মনে পরিবেশ রক্ষার দৃঢ় অঙ্গীকার। ‘আজকের গাছ, আগামী প্রজন্মের ছায়া’—এই স্লোগানকে সামনে রেখে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে সাতক্ষীরায় শুরু হয়েছে প্রথম আলো বন্ধুসভার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি।


শুক্রবার (২১ আগস্ট) সকালে সাতক্ষীরা-আশাশুনি সড়কের উভয় পাশে এবং আশাশুনি বিদ্যুৎ উপকেন্দ্র সংলগ্ন এলাকায় চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ।


বৃক্ষরোপণকালে সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বলেন, ‘বন্ধুসভার তরুণরা প্রতিবছরই নিয়ম করে বৃক্ষরোপণ করে থাকে। তারই ধারাবাহিকতায় এ বছরও আমরা বিস্তৃত পরিসরে কর্মসূচি হাতে নিয়েছি। পর্যায়ক্রমে এ মৌসুমে দুই শতাধিক পরিবেশবান্ধব ও ফলদ গাছের চারা রোপণ করা হবে। আমাদের বিশ্বাস, এই গাছগুলো বড় হয়ে একদিন প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’


সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমন বলেন, ‘গাছ লাগানো কেবল একটি সামাজিক কিংবা আনুষ্ঠানিক কাজ নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি নাগরিক দায়িত্ব। আমরা চাই সাতক্ষীরা রূপ নিক একটি সবুজ, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত জেলায়।’


গাছ লাগিয়েই ক্ষান্ত হননি বন্ধুসভার তরুণরা। চারাগুলো যাতে গবাদিপশুর মুখ থেকে রক্ষা পায় এবং সুস্থভাবে বেড়ে উঠতে পারে, সে জন্য প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার দায়িত্ব নির্দিষ্ট সদস্যদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে।


কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ, সহ-সভাপতি রাহাতুল ইসলাম বাপ্পা ও রুহুল আমিন ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা শান্তা, ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার, পাঠচক্র সম্পাদক সুদীপ্ত দেবনাথ, বইমেলা সম্পাদক কাজী রুবায়েত এবং স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শারমিন আক্তার রিয়া।


এ ছাড়া কার্যনির্বাহী সদস্য গোলাম হোসেন ও মো. হোসেন আলীসহ বন্ধুসভার সদস্য ইসমাইল হোসেন, মো. আল আমিন, প্রতাপ পোড়, নওশীন জামান, ইসরাত জাহান ঐশী, মুশফিক উর রহমান, সামিন তায়হান, সিফাত হোসেন ও মো. সামছুল আরেফিনসহ অন্যান্য বন্ধুরা এতে সরাসরি অংশ নেন।

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জোবায়ের সোহাগ,শেরপুরশেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে...

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা প্রতিনিধি:জমকালো আয়োজন ও তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। টানটান উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে...

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

মোঃ সজিব আলী, নাটোর জেলা, নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জাল দিয়ে মাছ শিকার বন্ধে অভিযান চালিয়ে দুটি সুতি জালের অবকাঠামো উচ্ছেদ ও বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।​রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার...

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি: খুলনা নগরীর নিরালা এলাকায় এক নারীর বাসায় এক ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের কাছ থেকে ওই ব্যক্তিকে জোর করে নিয়ে যাওয়ার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক