শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
রাজনীতি

সরকারের ভেতরে নতুন প্রভাবশালী গোষ্ঠী তৈরির প্রতিযোগিতার অভিযোগ নাহিদের

Sub Editor

২২ মে ২০২৬, ০৬:৪৯
সরকারের ভেতরে নতুন প্রভাবশালী গোষ্ঠী তৈরির প্রতিযোগিতার অভিযোগ নাহিদের

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বর্তমান সরকারের ভেতরে নতুন করে এস আলম ও সালমান এফ রহমানের মতো প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠার প্রতিযোগিতা তৈরি হয়েছে।


বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় ‘বৈশ্বিক অনিশ্চয়তায় বাংলাদেশের বাজেট : কর্মসংস্থান, বিনিয়োগ ও সংস্কারে অগ্রাধিকার এবং জনপ্রত্যাশার বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে কি না, তা নিয়ে তার দলের মধ্যে সংশয় রয়েছে। তিনি বলেন, বিভিন্ন সময় সংসদে বিরোধী মতামত উপেক্ষা করে সরকার নিজেদের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে—এমন অভিজ্ঞতা রয়েছে। এরপরও তারা বিকল্প বাজেট প্রস্তাব নিয়ে কাজ করতে চান বলে জানান।


তিনি আরও বলেন, দেশে একটি সংস্কারমুখী, বিনিয়োগমুখী এবং কর্মসংস্থানভিত্তিক বাজেট প্রয়োজন। তার মতে, অর্থনৈতিক সংস্কার ও রাজনৈতিক সংস্কার একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।


নাহিদের দাবি, প্রথম অধিবেশনে সরকার জুলাই সনদ এবং গণভোট সংশ্লিষ্ট রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। এর ফলে অর্থনৈতিক সংস্কারের যে গতি তৈরি হওয়ার কথা ছিল, তা বাধাগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


ব্যাংকিং খাত নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, গত ১৬ বছরে এই খাতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনা ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, নির্দিষ্ট কিছু ব্যক্তি, গোষ্ঠী ও পরিবারকে বড় অঙ্কের ঋণ দেওয়া হয়েছে এবং পরে সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগও উঠেছে।


তিনি বলেন, বর্তমান সরকারের কাছে তাদের প্রত্যাশা ছিল এমন সংস্কৃতির পুনরাবৃত্তি না হওয়া। তবে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নতুন করে কারা প্রভাবশালী ব্যবসায়ী বা ক্ষমতাকেন্দ্রিক গোষ্ঠী হয়ে উঠবে, তা নিয়ে প্রতিযোগিতার চিত্র দেখা যাচ্ছে বলে তার মনে হচ্ছে।


বিনিয়োগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণের আগে দেশীয় উদ্যোক্তাদের আস্থা অর্জন করা জরুরি। তার মতে, স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বিনিয়োগে অনিশ্চয়তা থাকলে বিদেশি বিনিয়োগও বাধাগ্রস্ত হতে পারে।


তিনি আরও বলেন, সরকার পরিবর্তনের পর বিদেশি বিনিয়োগ বাড়ার বিষয়ে নানা প্রত্যাশার কথা বলা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই প্রত্যাশার পূর্ণ প্রতিফলন দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

10:26 AM বিল্লাল হত্যাকাণ্ড: যুবদল নেতা বাবু বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

10:26 AM বিল্লাল হত্যাকাণ্ড: যুবদল নেতা বাবু বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

রাজধানীর মৌচাকে সালিশের ভিড়ে ছুরিকাঘাতে হত্যার শিকার হওয়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারের (৫৭) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রমনা থানা যুবদলের...

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান কর্মসূচি

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান কর্মসূচি

জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতারা। একই সঙ্গে তারা অবিলম্বে...

আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, শিগগিরই সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ...

সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের

সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের

ভারতের পক্ষ থেকে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটি বলেছে, এ ধরনের পুশইনের ঘটনা...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক