শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
বিনোদন

হুমায়ূন আহমেদের স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হুমায়ূন মেলা'

Administrator

১ মে ২০২৬, ১৪:০৯
হুমায়ূন আহমেদের স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হুমায়ূন মেলা'




আবু তাহের
প্রতিনিধি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় 


বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, হুমায়ূন আহমেদ, যিনি তাঁর গল্প, উপন্যাস আর নাটকের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে রেখেছেন। তাঁর সৃষ্টির প্রতি ভালোবাসা থেকেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ আয়োজিত হলো ব্যতিক্রমধর্মী এক আয়োজন ‘হুমায়ূন মেলা-১৪৩৩’। 


‘অনুভবে এক আকাশ হুমায়ূন’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে।নতুন কলা ভবনের সামনে প্রাণবন্ত হয়ে ওঠে এই মেলা।


সকাল থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত

চলতে থাকে এই আনন্দ আয়োজন যেখানে মিলেছে সংস্কৃতি, সাহিত্য আর উৎসবের এক অপূর্ব মেলবন্ধন। 


মেলায় হুমায়ূন আহমেদের সৃষ্টিকর্মকে কেন্দ্র করে মঞ্চস্থ হয় নাটক, পরিবেশিত হয় গান, লোকসংগীত, নৃত্য এবং হৃদয়ছোঁয়া কবিতা আবৃত্তি। শুধু তাই নয় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমে ওঠে কুইজ প্রতিযোগিতা ও সাহিত্য আড্ডা। 


গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া আনতে ছিলো নাগরদোলা, এবং ব্যতিক্রমধর্মী হাঁস ধরা প্রতিযোগিতা যা দর্শনার্থীদের মাঝে এনে দেয় বাড়তি আনন্দ।


মেলা প্রাঙ্গণে ছিলো নানা স্বাদের খাবারের দোকান, হস্তশিল্প ও অলংকারের স্টল, এবং হুমায়ূন আহমেদের জনপ্রিয় বইয়ের সমাহার যেখানে ভিড় করেন তাঁর অসংখ্য পাঠক ও ভক্তরা।


মেলায় ছিলো হুমায়ূনপ্রেমীদের উপচে পড়া ভিড়। তাদের চোখে-মুখে ছিলো ভালোবাসা, আবেগ আর প্রিয় লেখককে নতুন করে ফিরে পাওয়ার আনন্দ। অনেক ভক্তই জানান এমন আয়োজন তাদের হৃদয় ছুঁয়ে গেছে। “আমরা চাই, প্রতি বছর জাতীয়ভাবে এমন একটি ‘হুমায়ূন মেলা’ আয়োজন করা হোক”এমন দাবিও জানান উপস্থিত দর্শনার্থীরা।


এই আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা ডাঃ এজাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের অধ্যাপক রহমত আলী, প্রখ্যাত অভিনেত্রী অধ্যাপক ওয়াহিদা মল্লিক জলি। তারা স্মরণ করেন হুমায়ূন আহমেদের সঙ্গে কাটানো সময় এবং তুলে ধরেন তাঁর জীবন ও দর্শনের নানা দিক।


মূলত এই আয়োজনটি ছিলো নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ইভেন্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট’ কোর্সের অংশ। দীর্ঘ ৬ মাসের পরিকল্পনা, পরিশ্রম আর সৃজনশীলতার মেলবন্ধনে তারা বাস্তবায়ন করে এই ব্যতিক্রমী উদ্যোগ।


এই মেলা শুধু একটি আয়োজন নয় এ যেনো স্মৃতির এক উজ্জ্বল অ্যালবাম, যেখানে নতুন প্রজন্ম খুঁজে পায় হুমায়ূন আহমেদ-এর জীবন, সাহিত্য আর অনন্য দর্শনের ছোঁয়া।


হুমায়ূন আছেন, থাকবেন, তাঁর সৃষ্টির মাঝে, আমাদের ভালোবাসায়, আর এমন প্রতিটি আয়োজনের প্রাণে।


'সুযোগটা এসেছিল, সৎ ব্যবহার করেছি' — 'মালিক' নিয়ে অকপট আরিফিন শুভ

'সুযোগটা এসেছিল, সৎ ব্যবহার করেছি' — 'মালিক' নিয়ে অকপট আরিফিন শুভ

ঈদুল আজহার চলচ্চিত্র বাজারে বেশ আলোচনার ঝড় তুলেছে পরিচালক সাইফ চন্দনের 'মালিক'। ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে...

শাবনূরের প্রতি আবেগঘন শ্রদ্ধা জানালেন পূর্ণিমা

শাবনূরের প্রতি আবেগঘন শ্রদ্ধা জানালেন পূর্ণিমা

ঢালিউডের দুই প্রজন্মের দুই উজ্জ্বল নক্ষত্র — একজন নব্বইয়ের দশকে রূপালী পর্দা কাঁপানো সম্রাজ্ঞী শাবনূর, অন্যজন দুই দশকেরও বেশি সময় ধরে বড় পর্দা ও ওটিটি মাতানো গ্ল্যামার কন্যা পূর্ণিমা। চলচ্চিত্র...

জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু

জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু

জনপ্রিয় মালায়ালম চলচ্চিত্র অভিনেতা সেলিম কুমার আর নেই। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা শনিবার রাত ১০টার দিকে ভারতের কেরালার কোচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস...

প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছে ‘আইস এজ’

প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছে ‘আইস এজ’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় ১০ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘আইস এজ’। প্রাগৈতিহাসিক সময়ের পরিচিত চরিত্র ম্যানি, সিড ও ডিয়েগোকে নিয়ে নির্মিত এই সিরিজের ষষ্ঠ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক