শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
অপরাধ

অভিযানে গিয়ে বারবার হামলার মুখে পুলিশ, বাড়ছে উদ্বেগ

Sub Editor

২৩ মে ২০২৬, ০৭:৩১
অভিযানে গিয়ে বারবার হামলার মুখে পুলিশ, বাড়ছে উদ্বেগ

আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে ধীরে ধীরে গতি ফিরতে শুরু করলেও অভিযান পরিচালনার সময় ধারাবাহিক হামলার ঘটনায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। অবৈধ অস্ত্র, মাদক ও চাঁদাবাজিবিরোধী বিশেষ অভিযান চলমান থাকলেও পুলিশ ও র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা থামছে না। চলতি মাসে ঢাকাসহ দেশের অন্তত ৯ জেলায় ১৩টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন পুলিশ ও র‌্যাবের অন্তত ৩২ সদস্য।


এ ছাড়া চলতি বছরের প্রথম চার মাসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর আরও ২১৩টি হামলার ঘটনা ঘটেছে। পৃথক ঘটনায় সিলেট ও চট্টগ্রামে একজন পুলিশ সদস্য এবং একজন র‌্যাব সদস্য প্রাণ হারিয়েছেন।


সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসে সারা দেশে পুলিশের ওপর মোট ৮৩৪টি হামলার ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টরা বলছেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা, জনরোষ এবং ‘মব’ পরিস্থিতির প্রভাব বাহিনীর সদস্যদের মধ্যে মানসিক চাপ তৈরি করেছে। একই সঙ্গে মামলা, সংযুক্তি, প্রত্যাহার কিংবা চাকরি হারানোর আশঙ্কাও তাদের মধ্যে কাজ করছে। ফলে পুলিশের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগছে।


বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে অপরাধী চক্রের মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয়েছে যে, পুলিশ তুলনামূলক দুর্বল অবস্থানে রয়েছে এবং তাদের ওপর হামলা করলেও বড় ধরনের প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে না। পাশাপাশি অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ শক্তির ওপর ভর করে অপরাধীরা আরও সক্রিয় হয়ে উঠছে।


অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ ও অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম বলেন, কিছু মানুষের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। একই সঙ্গে কিছু পুলিশ সদস্যের মধ্যেও আত্মবিশ্বাসের ঘাটতি কাজ করছে।


তিনি বলেন, “আইন প্রয়োগের ক্ষেত্রেও অনেক সময় দ্বিধা তৈরি হচ্ছে। কোথাও কোথাও জবাবদিহির আশঙ্কাও কাজ করছে। ফলে কিছু অপরাধী মনে করছে, অপরাধ করলেও কঠোর ব্যবস্থার মুখে পড়তে হবে না।”


তার ভাষ্য, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া কিছু অভিযানে যাওয়ার কারণে হামলার ঘটনাও ঘটেছে। তবে এসব ঘটনার পর বাহিনীর সদস্যদের মনোবল শক্ত রাখার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সিলেট ও চট্টগ্রামে প্রাণহানির ঘটনা

শুক্রবার সিলেট নগরে মাদকবিরোধী অভিযানে এক মাদক কারবারিকে আটক করতে গিয়ে র‌্যাব-৯-এর সদস্য ইমন আচার্য ছুরিকাঘাতে নিহত হন। পুলিশের ধাওয়া এড়িয়ে পালানোর সময় ওই ব্যক্তিকে আটক করতে গেলে তার বুকে ছুরিকাঘাত করা হয়।


অন্যদিকে চট্টগ্রামে একটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা জব্দের পর হামলার শিকার হয়ে গুরুতর আহত হন ট্রাফিক পুলিশ সদস্য আবদুল কুদ্দুস। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার তার মৃত্যু হয়।


রাজধানীসহ বিভিন্ন জেলায় হামলার ঘটনা

চলতি মাসে রাজধানীতেও তিন দফায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত বুধবার পল্লবীর কালশী এলাকায় সরকারি জমি থেকে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানে পুলিশ সদস্যরা হামলার শিকার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন সদস্য আহত হন।


এর আগে মোহাম্মদপুরে ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। একই এলাকায় চেকপোস্টে অভিযান পরিচালনার সময় মাদক কারবারিদের সহযোগীদের হামলার ঘটনাও ঘটে।


নারায়ণগঞ্জে চলতি মাসে চারটি পৃথক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে পুলিশের অস্ত্র ছিনতাই, আসামি ছিনিয়ে নেওয়া এবং র‌্যাব সদস্যদের ওপর হামলার মতো ঘটনাও রয়েছে। এসব ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


এ ছাড়া বরিশাল, কুমিল্লা, নওগাঁ, কিশোরগঞ্জ, লালমনিরহাট, সুনামগঞ্জ ও নাটোরেও অভিযানে গিয়ে হামলার শিকার হওয়ার ঘটনা ঘটেছে।


আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ডিন ড. মুহাম্মদ উমর ফারুক বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।


তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে বিশেষ ও আধুনিক প্রশিক্ষণের আওতায় আনতে হবে। একই সঙ্গে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সমন্বয় বৃদ্ধি এবং পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে অভিযান পরিচালনা করতে হবে।”


পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে কিছু ক্ষেত্রে সংঘবদ্ধ অপরাধী চক্র ও স্বার্থান্বেষী গোষ্ঠী হামলার চেষ্টা করছে।


তিনি বলেন, “এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সদস্যদের নিরাপত্তা ও পেশাগত সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”

খুলনা কেএমপির বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার

খুলনা কেএমপির বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলামখুলনা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। কেএমপি উত্তর, দক্ষিণ...

খুলনায় গোয়েন্দা পুলিশের অভিযানে ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য বেল্লাল মোল্যা গ্রেপ্তার

খুলনায় গোয়েন্দা পুলিশের অভিযানে ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য বেল্লাল মোল্যা গ্রেপ্তার

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য এবং একাধিক মামলার আসামি মোঃ বেল্লাল মোল্যা (২৭) গ্রেপ্তার...

স্যোশাল মিডিয়ার রোষানালের শিকার ব্যাবসায়ী  জিল্লুর রহমান

স্যোশাল মিডিয়ার রোষানালের শিকার ব্যাবসায়ী জিল্লুর রহমান

নিজস্ব প্রতিনিধি: শহরের মা মটরস্ এর সত্ত্বাধিকারী জিল্লুর রহমানের বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় অপসাংবাদিকতা চলছে। তিন জন ক্রেতার সাথে মটর সাইকেল বিক্রয়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধকে ঘিরে অপসাংবাদিকতা শুরু...

খুলনায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দম্পতি আটক

খুলনায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দম্পতি আটক

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের তালতলা বাজার সংলগ্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক