শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অপরাধ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্তে ৭ সদস্যের কমিটি

Sub Editor

১৮ জুন ২০২৬, ০৬:৪৩
খুবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্তে ৭ সদস্যের কমিটি

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম 


রেজাউল ইসলাম-এর বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ, যৌন হয়রানি ও অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রী খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন।


বুধবার বিকেলে অভিযোগটি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের ৭ সদস্যের কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন কেন্দ্রের সভাপতি তাসলিমা খাতুন।


অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ভুক্তভোগীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো বিভিন্ন বার্তার প্রমাণসহ যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে লিখিত অভিযোগ জমা দেন।


লিখিত অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, শুরুতে ওই শিক্ষক তার সঙ্গে স্বাভাবিক আচরণ করলেও পরে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন কুরুচিপূর্ণ ও অস্বস্তিকর বার্তা পাঠাতে শুরু করেন।


প্রতিবেদকের সঙ্গে কথা বলে ভুক্তভোগী জানান, তিনি ফেসবুকে শিক্ষককে বন্ধু হওয়ার অনুরোধ পাঠানোর পরদিনই সেটি গ্রহণ করা হয় এবং এরপর থেকেই নিয়মিত বার্তা পাঠানো শুরু হয়। সময়ের সঙ্গে বার্তাগুলোর ধরন আরও অস্বস্তিকর হয়ে ওঠে বলে তিনি অভিযোগ করেন।


তিনি বলেন, একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। শুরুতে প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে ভয় পেলেও অন্যায়ের প্রতিবাদ জানাতে তিনি সামনে এসেছেন।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক রেজাউল ইসলাম দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। তিনি বলেন, গত ফেব্রুয়ারিতে তার মোবাইল ফোন চুরি হয়ে যায়। এরপর তিনি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলেও এখনো ফোনটি উদ্ধার হয়নি।


যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতি তাসলিমা খাতুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্তের জন্য জরুরি সভা আহ্বান করা হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।


এদিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হারুনর রশিদ খাঁন জানান, ডিনদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে ডিসিপ্লিন প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে মো. ইয়াসিন-কে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি: খুলনা নগরীর নিরালা এলাকায় এক নারীর বাসায় এক ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের কাছ থেকে ওই ব্যক্তিকে জোর করে নিয়ে যাওয়ার...

খুলনার গোল্লামাড়ী কিলখানায় অসুস্থ গরু জবাইয়ের অভিযোগ, নগরীর বিভিন্ন দোকানে যাচ্ছে মাংস

খুলনার গোল্লামাড়ী কিলখানায় অসুস্থ গরু জবাইয়ের অভিযোগ, নগরীর বিভিন্ন দোকানে যাচ্ছে মাংস

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনা নগরীর গোল্লামাড়ী কিলখানায় অসুস্থ ও মৃত গরু জবাই করে মাংস বিক্রি এবং নগরীর বিভিন্ন মাংসের দোকানে সরবরাহের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি অসাধু চক্র...

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, জানালা দিয়ে পালালেন আরেকজন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, জানালা দিয়ে পালালেন আরেকজন

মোঃতৌহিদুর রহমান তুহিন গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের...

ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান: কালা মোবারকসহ ৪ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান: কালা মোবারকসহ ৪ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জোবায়ের হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযানে বড় সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি ও চাঁদাবাজ হিসেবে পরিচিত মুহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’ ওরফে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক