শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অপরাধ

নানা কৌশলে কারাগারে ঢুকছে মাদক, কারারক্ষীরাও জড়িত

Sub Editor

২৯ জুন ২০২৬, ০৬:১০
নানা কৌশলে কারাগারে ঢুকছে মাদক, কারারক্ষীরাও জড়িত

দেশের কারাগারগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও বিভিন্ন কৌশলে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ নানা ধরনের মাদক প্রবেশ করছে। শুধু বন্দিরাই নন, কিছু কারারক্ষীর বিরুদ্ধেও মাদক কারাগারের ভেতরে নেওয়া ও সরবরাহের অভিযোগ উঠেছে। কারা অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা অভিযোগ পুরোপুরি অস্বীকার না করলেও বলছেন, অধিকাংশ ক্ষেত্রেই তল্লাশির সময় মাদক জব্দ করা হয়।


কারা সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২০ মে থেকে ২০২৬ সালের ২০ মে পর্যন্ত দুই বছরে মাদক-সংশ্লিষ্ট অপরাধে ৩ হাজার ৬১৭ জন শাস্তি পেয়েছেন। এর মধ্যে ৫৭ জন ছিলেন কারারক্ষী। অভিযুক্ত কারারক্ষীদের মধ্যে ২৮ জনকে চাকরিচ্যুত করা হয়েছে, আর বাকিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সময়ে কারাগারগুলো থেকে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১১ হাজার ৮৬ পিস ইয়াবা এবং ৫৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।


কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত উল ফরহাদ বলেন, কারাগারের ভেতরে মাদক বিক্রি ও সেবনের অভিযোগের কিছু ভিত্তি থাকলেও অনেক তথ্য অনুমাননির্ভর। তাঁর ভাষ্য অনুযায়ী, আদালতে হাজিরা দিতে যাওয়া কিছু বন্দি ইয়াবা প্লাস্টিকের মোড়কে ক্যাপসুলের মতো তৈরি করে গিলে ফেলেন এবং পরে কারাগারে ফিরে তা বের করে ব্যবহার করেন। তিনি জানান, এ ধরনের ঘটনা শনাক্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি কারা ফটকে বন্দি ও কারারক্ষী—সবারই তল্লাশি করা হয়।


তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ফটকে যে পরিমাণ মাদক ধরা পড়ে, তার চেয়ে বেশি পরিমাণ মাদক নানা উপায়ে ভেতরে প্রবেশ করে। কারাগারের অভ্যন্তরে এসব মাদক চড়া দামে বিক্রি করা হয়। অভিযোগ রয়েছে, কিছু অসাধু কারারক্ষীর সহায়তায় বন্দিরা সহজেই মাদক সংগ্রহ করতে পারেন।


সম্প্রতি গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সে কর্মরত কারারক্ষী মো. মশিউরের বিরুদ্ধে মাদক কারবার ও সেবনের অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে মাদক সেবন করতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ইতোমধ্যে নয়টি বিভাগীয় মামলা রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। কর্তৃপক্ষ তাকে কারাগারের অভ্যন্তরীণ দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে।


এর আগে ২০২৫ সালের ১৬ জুন নীলফামারী জেলা কারাগারে দায়িত্ব পালনের সময় কারারক্ষী সালমান শাহর কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। একইভাবে বিভিন্ন কারাগারে বন্দিদের কাছ থেকেও মোবাইল ফোন ও মাদক উদ্ধারের একাধিক ঘটনা সামনে এসেছে।


পরিসংখ্যান বলছে, গত দুই বছরে মাদক বহন ও সেবনের দায়ে ৩ হাজার ৫৬০ জন বন্দিকে শাস্তি দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ১১ কেজির বেশি গাঁজা, প্রায় সাড়ে ৯ হাজার ইয়াবা, ২৯১ গ্রাম হেরোইন এবং ৫৩৭টি ডিসোপ্যান-২ ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ঘটনায় অনেকের বিরুদ্ধে নতুন ফৌজদারি মামলাও হয়েছে। এছাড়া শাস্তি হিসেবে ডিভিশন সুবিধা বাতিল, নির্দিষ্ট সময় সেলে আবদ্ধ রাখা, সাক্ষাৎ বন্ধ করা, হাতকড়া বা ডান্ডাবেড়ি পরানোর মতো ব্যবস্থা নেওয়া হয়েছে।


কারা কর্মকর্তারা বলছেন, মাদক-সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কারারক্ষীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোরতা দেখানো হয়। অপরাধের মাত্রা অনুযায়ী চাকরিচ্যুতি, বেতন বৃদ্ধি স্থগিত, পদোন্নতি বন্ধ, সতর্কীকরণ বা তিরস্কারের মতো শাস্তি দেওয়া হচ্ছে। তবে কারাগারে মাদক প্রবেশ পুরোপুরি ঠেকাতে নজরদারি ও প্রযুক্তিনির্ভর তল্লাশি ব্যবস্থা আরও জোরদারের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি: খুলনা নগরীর নিরালা এলাকায় এক নারীর বাসায় এক ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের কাছ থেকে ওই ব্যক্তিকে জোর করে নিয়ে যাওয়ার...

খুলনার গোল্লামাড়ী কিলখানায় অসুস্থ গরু জবাইয়ের অভিযোগ, নগরীর বিভিন্ন দোকানে যাচ্ছে মাংস

খুলনার গোল্লামাড়ী কিলখানায় অসুস্থ গরু জবাইয়ের অভিযোগ, নগরীর বিভিন্ন দোকানে যাচ্ছে মাংস

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনা নগরীর গোল্লামাড়ী কিলখানায় অসুস্থ ও মৃত গরু জবাই করে মাংস বিক্রি এবং নগরীর বিভিন্ন মাংসের দোকানে সরবরাহের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি অসাধু চক্র...

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, জানালা দিয়ে পালালেন আরেকজন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, জানালা দিয়ে পালালেন আরেকজন

মোঃতৌহিদুর রহমান তুহিন গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের...

ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান: কালা মোবারকসহ ৪ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান: কালা মোবারকসহ ৪ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জোবায়ের হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযানে বড় সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি ও চাঁদাবাজ হিসেবে পরিচিত মুহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’ ওরফে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক