শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অপরাধ

বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় কুপিয়ে হত্যা, প্রাণ গেল রাশেদের

Sub Editor

২ জুন ২০২৬, ১৫:২০
বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় কুপিয়ে হত্যা, প্রাণ গেল রাশেদের

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম 


খুলনা মহানগরীর লবণচরা এলাকায় বন্ধুর স্ত্রীকে বিয়ে করাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রাশেদ (২১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে লবণচরা থানার স্কুলভিটা এলাকায় এ ঘটনা ঘটে।


পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে একটি মাদক মামলায় কারাগারে থাকাকালে ইমরানের সঙ্গে রাশেদের পরিচয় হয়। কারামুক্তির পর তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ইমরান আবার কারাগারে গেলে তার স্ত্রী ফাহিমাকে বিয়ে করেন রাশেদ। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।


স্বজনদের দাবি, গত ১৯ মার্চ রাশেদের বাড়িতে হামলা চালিয়ে তার বাবা, মা, বড় ভাই ও স্ত্রীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। ওই ঘটনার পর থেকেই তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাদের অভিযোগ, সেই বিরোধের ধারাবাহিকতায় এবার রাশেদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।


পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে পরিচিত এক যুবক রাশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে স্কুলভিটা এলাকার একটি বিদ্যালয়ের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে এ ঘটনায় ইমরানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গত ১৯ মার্চের গুলির ঘটনায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান। হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


উল্লেখ্য, এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি: খুলনা নগরীর নিরালা এলাকায় এক নারীর বাসায় এক ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের কাছ থেকে ওই ব্যক্তিকে জোর করে নিয়ে যাওয়ার...

খুলনার গোল্লামাড়ী কিলখানায় অসুস্থ গরু জবাইয়ের অভিযোগ, নগরীর বিভিন্ন দোকানে যাচ্ছে মাংস

খুলনার গোল্লামাড়ী কিলখানায় অসুস্থ গরু জবাইয়ের অভিযোগ, নগরীর বিভিন্ন দোকানে যাচ্ছে মাংস

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনা নগরীর গোল্লামাড়ী কিলখানায় অসুস্থ ও মৃত গরু জবাই করে মাংস বিক্রি এবং নগরীর বিভিন্ন মাংসের দোকানে সরবরাহের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি অসাধু চক্র...

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, জানালা দিয়ে পালালেন আরেকজন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, জানালা দিয়ে পালালেন আরেকজন

মোঃতৌহিদুর রহমান তুহিন গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের...

ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান: কালা মোবারকসহ ৪ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান: কালা মোবারকসহ ৪ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জোবায়ের হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযানে বড় সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি ও চাঁদাবাজ হিসেবে পরিচিত মুহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’ ওরফে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক