শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
অপরাধ

অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, ধলা সোহাগকে ধরতে কেএমপির অভিযান,বাংলা স্টারকে ধন্যবাদ।

Sub Editor

৯ জুন ২০২৬, ১৭:০৭
অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, ধলা সোহাগকে ধরতে কেএমপির অভিযান,বাংলা স্টারকে ধন্যবাদ।

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম 


খুলনায় সাম্প্রতিক যৌথ অভিযানের মধ্যেই অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)।


জানা গেছে, ভিডিওটি সংবাদমাধ্যম বাংলা স্টার নিউজের মাধ্যমে কেএমপির নজরে আসে। এ ঘটনায় তথ্য সরবরাহ ও জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখায় কেএমপির পক্ষ থেকে এএসআই আবির হাসান বাংলা স্টার নিউজকে ধন্যবাদ জানিয়েছেন।


ভিডিওতে অস্ত্র প্রদর্শন করতে দেখা যাওয়া ব্যক্তির নাম সোহাগ, যিনি ধলা সোহাগ নামে পরিচিত। তার বাড়ি খুলনার ফুলবাড়ীগেট এলাকার মানিকতলায়। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানা গেছে।


অভিযোগ রয়েছে, ধলা সোহাগ ফুলবাড়ীগেট এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছেন। স্থানীয়দের দাবি, তার কর্মকাণ্ডে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।


এদিকে, বিভিন্ন সূত্রে জানা গেছে, ধলা সোহাগ সম্প্রতি গড়ে ওঠা আরমান বাহিনীর সদস্য হিসেবেও পরিচিত। ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।


উল্লেখ্য, ভিডিওতে অস্ত্র প্রদর্শনের ঘটনার সত্যতা এবং তার বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান রয়েছে।

খুলনা ওয়াসার ফেজ-২ প্রকল্পে পিডি নিয়োগ নিয়ে আলোচনা, সামনে রেজাউল ইসলাম

খুলনা ওয়াসার ফেজ-২ প্রকল্পে পিডি নিয়োগ নিয়ে আলোচনা, সামনে রেজাউল ইসলাম

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন খুলনা ওয়াসার ফেজ-২ পানি সরবরাহ প্রকল্পে স্থায়ী প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে।...

খালিশপুরে ১৭ মামলার আসামি মনিরুল গ্রেপ্তার

খালিশপুরে ১৭ মামলার আসামি মনিরুল গ্রেপ্তার

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলামখুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে খালিশপুর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ১৭টি মামলার আসামি মো. মনিরুল ইসলাম মন্ডল (৩৮)...

অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, ধলা সোহাগকে ধরতে কেএমপির অভিযান,বাংলা স্টারকে ধন্যবাদ।

অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, ধলা সোহাগকে ধরতে কেএমপির অভিযান,বাংলা স্টারকে ধন্যবাদ।

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনায় সাম্প্রতিক যৌথ অভিযানের মধ্যেই অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে...

খুলনা কেএমপির বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার

খুলনা কেএমপির বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলামখুলনা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। কেএমপি উত্তর, দক্ষিণ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক