শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
অপরাধ

জুলাইয়ের ৭৯৮ মামলায় ৫ হাজার ৭৪ জনকে অব্যাহতির সুপারিশ

Sub Editor

১৮ মে ২০২৬, ০৬:২৭
জুলাইয়ের ৭৯৮ মামলায় ৫ হাজার ৭৪ জনকে অব্যাহতির সুপারিশ

জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট বিভিন্ন মামলার তদন্তে পাঁচ হাজারের বেশি ব্যক্তিকে হয়রানিমূলকভাবে আসামি করা হয়েছিল বলে তথ্য উঠে এসেছে। এ প্রেক্ষাপটে ৭৯৮টি মামলায় মোট ৫ হাজার ৭৪ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।


একই সঙ্গে অন্তত ৪০টি মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদনও দাখিল করা হয়েছে। তদন্ত শেষে কোনো মামলায় পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ না পাওয়া গেলে অথবা অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে পুলিশ আদালতে যে প্রতিবেদন দেয়, তা চূড়ান্ত প্রতিবেদন হিসেবে বিবেচিত হয়। এছাড়া গত ১৬ মে পর্যন্ত জুলাই-সংশ্লিষ্ট ১৭৫টি মামলায় অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে, যেখানে মোট আসামির সংখ্যা ১৩ হাজার ৮২৪ জন।


পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের ঘটনায় দেশের বিভিন্ন থানায় মোট ১ হাজার ৮৫৫টি মামলা হয়। এর মধ্যে ৭৯৯টি হত্যা মামলা এবং হত্যাচেষ্টাসহ অন্যান্য ধারায় মামলা রয়েছে ১ হাজার ৫৬টি।


অভিযোগপত্র জমা দেওয়া মামলাগুলোর মধ্যে ৪৯টি হত্যা মামলা। এসব মামলায় মোট ৪ হাজার ৭২৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২৭১ জন এজাহারভুক্ত এবং তদন্তের মাধ্যমে নতুনভাবে ১ হাজার ৪৫২ জনের নাম উঠে এসেছে। এছাড়া হত্যাচেষ্টাসহ অন্যান্য ধারার ১২৬টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে, যেখানে মোট আসামির সংখ্যা ৯ হাজার ১০১ জন।


ফৌজদারি বিচারব্যবস্থাকে হয়রানিমুক্ত ও আরও জনবান্ধব করতে কোড অব ক্রিমিনাল প্রসিডিউর-১৮৯৮–এ ধারা ১৭৩ (এ) যুক্ত করা হয়েছিল। এই ধারার আওতায় কোনো ব্যক্তির নাম হয়রানিমূলকভাবে এফআইআরে অন্তর্ভুক্ত হলে তদন্ত কর্মকর্তা আদালতে অন্তর্বর্তী প্রতিবেদন দিতে পারেন এবং আদালত তা বিবেচনা করে অভিযুক্তকে অব্যাহতি দিতে পারেন।


এই আইনি ব্যবস্থার আওতায় ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানার ৩৫৪টি মামলায় ৩ হাজার ৮৪৯ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এছাড়া সিলেট মহানগরে ৩৯টি মামলায় ১৪৪ জন, চট্টগ্রামে ১৯টি মামলায় ৫২ জন, গাজীপুরে ১২টি মামলায় ২১ জন, রাজশাহীতে ১০টি মামলায় ২৫ জন, বরিশালে ৩টি মামলায় ৬ জন, খুলনায় ১টি মামলায় ৫ জন এবং রংপুরে ২টি মামলায় ৬ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে।


জেলা পর্যায়েও একই ধরনের সুপারিশ এসেছে। ঢাকা রেঞ্জের ২১১টি মামলায় ৪৮৫ জন, চট্টগ্রাম রেঞ্জের ৩৪টি মামলায় ৯৫ জন, খুলনা রেঞ্জের ২৮টি মামলায় ৫৮ জন, রংপুর রেঞ্জের ৫টি মামলায় ৮ জন, রাজশাহী রেঞ্জের ১২টি মামলায় ২৮ জন, ময়মনসিংহ রেঞ্জের ১৮টি মামলায় ৬০ জন, বরিশাল রেঞ্জের ২টি মামলায় ১৭ জন এবং সিলেট রেঞ্জের ২০টি মামলায় ১৪০ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।


পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্তে ধারাবাহিক অগ্রগতি হচ্ছে। সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ, ডিজিটাল তথ্য বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি রোধ এবং তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।


৬১ শতাংশ আসামির বিরুদ্ধে প্রমাণ পায়নি পিবিআই

জুলাই-সংশ্লিষ্ট ১ হাজার ৮৫৫টি মামলার মধ্যে ৭৭টির তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পাশাপাশি আদালতের নির্দেশে ১৯৫টি সিআর মামলার তদন্তও শুরু করে সংস্থাটি। সব মিলিয়ে ২৭২টি মামলার তদন্ত করে পিবিআই, যার মধ্যে ৮৪টি হত্যা মামলা এবং ১৮৮টি অন্যান্য ধারার মামলা রয়েছে।


গত ৩০ এপ্রিল পর্যন্ত মোট ১৬৫টি মামলার তদন্ত নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৪২টি হত্যা মামলা এবং ১২৩টি অন্যান্য ধারার মামলা রয়েছে। বর্তমানে তদন্তাধীন রয়েছে আরও ১০৭টি মামলা।


তদন্তে নিষ্পত্তি হওয়া ১৬৫টি মামলার মধ্যে ১১১টিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, যা মোটের ৬৭ দশমিক ৩ শতাংশ। এসব মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩১টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।


তদন্তে আরও দেখা গেছে, অভিযোগ প্রমাণিত হওয়া ১১১টি মামলায় এজাহারভুক্ত মোট ৯ হাজার ৬৯১ জন আসামির মধ্যে ৬১ দশমিক ১ শতাংশের বিরুদ্ধে সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।


তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, পূর্বশত্রুতা, প্রতিশোধ কিংবা মিথ্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে অনেক ব্যক্তিকে এসব মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এমন ব্যক্তির নামও আসামির তালিকায় ছিল, যারা ঘটনার সময় ঢাকায় অবস্থানই করেননি।


পৃথক মামলায় ১৯৭ জনের মধ্যে ৩৮ জনের সংশ্লিষ্টতা

জুলাই অভ্যুত্থানের আরেকটি মামলায় তেজগাঁও শিল্পাঞ্চলের বাসিন্দা মুদি ব্যবসায়ী মো. জামাল বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হওয়ার অভিযোগে মামলা করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৯৭ জনকে আসামি করা হয়।


পিবিআই তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলেও অভিযুক্ত ১৯৭ জনের মধ্যে মাত্র ৩৮ জনের সম্পৃক্ততা পাওয়া যায়। বাকি ১৫৯ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি। এ কারণে সংশ্লিষ্ট ৩৮ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।


পিবিআইয়ের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ বলেন, বর্তমানে তদন্তাধীন ১০৭টি মামলার প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমতি, চিকিৎসা সংক্রান্ত সনদ এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কিছু বিলম্ব হচ্ছে। তবে দ্রুতই বাকি প্রতিবেদন জমা দেওয়া হবে।

খুলনা কেএমপির বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার

খুলনা কেএমপির বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলামখুলনা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। কেএমপি উত্তর, দক্ষিণ...

খুলনায় গোয়েন্দা পুলিশের অভিযানে ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য বেল্লাল মোল্যা গ্রেপ্তার

খুলনায় গোয়েন্দা পুলিশের অভিযানে ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য বেল্লাল মোল্যা গ্রেপ্তার

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য এবং একাধিক মামলার আসামি মোঃ বেল্লাল মোল্যা (২৭) গ্রেপ্তার...

স্যোশাল মিডিয়ার রোষানালের শিকার ব্যাবসায়ী  জিল্লুর রহমান

স্যোশাল মিডিয়ার রোষানালের শিকার ব্যাবসায়ী জিল্লুর রহমান

নিজস্ব প্রতিনিধি: শহরের মা মটরস্ এর সত্ত্বাধিকারী জিল্লুর রহমানের বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় অপসাংবাদিকতা চলছে। তিন জন ক্রেতার সাথে মটর সাইকেল বিক্রয়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধকে ঘিরে অপসাংবাদিকতা শুরু...

খুলনায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দম্পতি আটক

খুলনায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দম্পতি আটক

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের তালতলা বাজার সংলগ্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক