শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
অপরাধ

রাত নামলেই আতঙ্ক: কুমিল্লা নগরীতে বাড়ছে ছিনতাই, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

Sub Editor

১৬ মে ২০২৬, ০৮:০৭
রাত নামলেই আতঙ্ক: কুমিল্লা নগরীতে বাড়ছে ছিনতাই, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কুমিল্লা নগরীতে দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। গভীর রাতে দূরপাল্লার বাস ও ট্রেন থেকে নামা যাত্রী থেকে শুরু করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ—কেউই এখন পুরোপুরি নিরাপদ বোধ করছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল ও অভিযান চালানোর কথা জানালেও অপরাধ নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, অনলাইন জুয়া ও মাদকসংশ্লিষ্ট অর্থের চাহিদা বাড়ায় ছিনতাইয়ের মতো অপরাধও বাড়ছে।


নগরীর বিভিন্ন এলাকায় রাতের দৃশ্য এখন অনেকের কাছেই আতঙ্কের প্রতীক হয়ে উঠছে। দূরপাল্লার বাস থেকে নেমে কেউ হাতে ব্যাগ নিয়ে বাড়ির পথে, কেউ ক্লান্ত শরীরে ফিরছেন দিনের শেষে। কিন্তু অন্ধকারে ওত পেতে থাকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। কে একা, কার কাছে মূল্যবান কিছু রয়েছে, কিংবা কে দুর্বল—এসব লক্ষ্য করেই তারা টার্গেট ঠিক করছে বলে অভিযোগ রয়েছে।


প্রায় এক মাস আগে ধারণ করা একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, নগরীর একটি নির্জন সড়কে চলন্ত একটি অটোরিকশার গতিরোধ করে আরেকটি অটোরিকশা। কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র হাতে দ্রুত যাত্রীর কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।


গত ২৫ এপ্রিল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকা থেকে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে পুলিশ। জানা যায়, প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে ফেরার পথে বাস থেকে নামার পর তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়।


স্থানীয়দের ভাষ্য, শুধু গভীর রাত নয়, ভোরের সময়ও এখন নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। প্রতিদিন ভোরে কাজের উদ্দেশ্যে বের হন শ্রমিক, চাকরিজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। কিন্তু মানুষের উপস্থিতি কম থাকায় ফাঁকা সড়কগুলোকে কাজে লাগাচ্ছে অপরাধীরা।


ট্রেনে কুমিল্লায় আসা বিপ্লব নামে এক যাত্রী বলেন, রাতে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। নিরাপদে বাসায় পৌঁছানো নিয়েও এখন উদ্বেগ কাজ করে। তার মতে, যখন বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও হামলার খবর পাওয়া যায়, তখন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে।


মিশুকচালক বাবুল মিয়া বলেন, সম্প্রতি তার গাড়িতে থাকা এক যাত্রীর কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। তার দাবি, রাতের শহরে এমন ঘটনা এখন প্রায়ই ঘটছে।


অপরাধ বৃদ্ধির কারণ অনুসন্ধানে কয়েকজন সদ্য মুক্তিপ্রাপ্ত যুবকের সঙ্গে কথা বলে জানা গেছে, অনলাইন জুয়া ও মাদকাসক্তি এ ধরনের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠছে। তাদের দাবি, দ্রুত অর্থ আয়ের প্রলোভনে অনেক তরুণ অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত হচ্ছে। পরে অর্থ হারিয়ে এবং মাদকের নেশায় জড়িয়ে তারা অপরাধের পথে যাচ্ছে।


সীমান্তবর্তী জেলা হওয়ায় কুমিল্লায় বিভিন্ন ধরনের মাদক সহজলভ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফেনসিডিল, গাঁজা, ইয়াবাসহ নানা মাদকের প্রতি তরুণদের একটি অংশের আসক্তি বাড়ছে। আর এসবের অর্থ জোগাতে তারা ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।


এদিকে একের পর এক ছিনতাইয়ের ঘটনা সিসিটিভিতে ধরা পড়লেও অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ইসতিয়াক হাসান আমিন জানান, গত তিন মাসে ৩০টি মামলায় ৫০ জনের বেশি ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টহল দল নিয়মিত কাজ করছে বলেও জানান তিনি।


ইতিহাসবিদ আহসানুল কবির বলেন, পারিবারিক অস্থিরতা, সামাজিক অবক্ষয়, অনলাইন জুয়ার বিস্তার এবং মাদকের প্রভাব নতুন ধরনের অপরাধপ্রবণতা তৈরি করছে। তার মতে, অনেক অপরাধী গ্রেপ্তারের পর দ্রুত জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে, যা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে।


নগরবাসীর প্রত্যাশা, শুধু অভিযান বা গ্রেপ্তার নয়; দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে অপরাধের মূল কারণগুলোও চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। কারণ রাতের অন্ধকার কাটলেও মানুষের মনে জমে থাকা আতঙ্ক এখনো কাটেনি।

খুলনা কেএমপির বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার

খুলনা কেএমপির বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলামখুলনা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। কেএমপি উত্তর, দক্ষিণ...

খুলনায় গোয়েন্দা পুলিশের অভিযানে ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য বেল্লাল মোল্যা গ্রেপ্তার

খুলনায় গোয়েন্দা পুলিশের অভিযানে ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য বেল্লাল মোল্যা গ্রেপ্তার

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য এবং একাধিক মামলার আসামি মোঃ বেল্লাল মোল্যা (২৭) গ্রেপ্তার...

স্যোশাল মিডিয়ার রোষানালের শিকার ব্যাবসায়ী  জিল্লুর রহমান

স্যোশাল মিডিয়ার রোষানালের শিকার ব্যাবসায়ী জিল্লুর রহমান

নিজস্ব প্রতিনিধি: শহরের মা মটরস্ এর সত্ত্বাধিকারী জিল্লুর রহমানের বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় অপসাংবাদিকতা চলছে। তিন জন ক্রেতার সাথে মটর সাইকেল বিক্রয়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধকে ঘিরে অপসাংবাদিকতা শুরু...

খুলনায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দম্পতি আটক

খুলনায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দম্পতি আটক

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের তালতলা বাজার সংলগ্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক