শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
সারাদেশ

রফিকুল গাজীর জানাজায় বিএনপি নেতাদের শোক, হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

Sub Editor

১৩ জুন ২০২৬, ০৭:১২
রফিকুল গাজীর জানাজায় বিএনপি নেতাদের শোক, হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম 

 

খুলনা মহানগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিএনপি নেতা রফিকুল গাজীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং স্বজনরা অংশ নেন।

 

এর আগে শুক্রবার সকাল প্রায় ১১টার দিকে মাথাভাঙ্গা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন রফিকুল গাজী। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

জানাজায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মন্টুসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সাইবার দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 




জানাজা শেষে নেতারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

নজরুল ইসলাম মঞ্জু বলেন, “রফিকুল গাজী ছিলেন দলের একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ। তার ওপর সশস্ত্র হামলা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।”

 

শফিকুল আলম মনা বলেন, “একজন রাজনৈতিক কর্মীকে এভাবে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করবে বলে আমরা আশা করি।”

 

মনিরুজ্জামান মন্টু বলেন, “রফিকুল গাজীর মৃত্যুতে বিএনপি একজন পরীক্ষিত ও সাহসী নেতাকে হারিয়েছে। তার হত্যার বিচার নিশ্চিত করতে আমরা সোচ্চার থাকবো এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

 

পরে মরহুম রফিকুল গাজীকে খুলনা শিপিয়ার্ড কবরস্থানে দাফন করে।

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরা শহরের বুক চিরে বয়ে চলা ঐতিহ্যবাহী প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়ন ও এর বর্তমান অবস্থা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০...

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত।

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত।

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় এক ব্যতিক্রমী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘সাতক্ষীরা...

আশিক গ্রুপের চার সক্রিয় সদস্য গ্রেপ্তার, অস্ত্র মামলায় আদালতে প্রেরণ

আশিক গ্রুপের চার সক্রিয় সদস্য গ্রেপ্তার, অস্ত্র মামলায় আদালতে প্রেরণ

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খুলনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন লেলিন...

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর পাকা ঘর নির্মাণের অভিযোগ

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর পাকা ঘর নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি ঃসাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া এলাকায় সরকারি রাস্তার জমি দখল করে অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জয়নগর ইউনিয়ন ভূমি অফিস থেকে অভিযুক্তদের...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক